Logo

দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৩টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মনোস্পুল পেপারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে মনোস্পুল পেপারের ক্লোজিং দর ছিল ২০২ টাকা ৬০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৯২ টাকা ২০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৪০ পয়সা বা ৫.১৩ কমেছে। এতে করে মনোস্পুল পেপার শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ফার্মা এইড ৩.৯৮ শতাংশ, পেপার প্রসেসিংয় ৩.৭৮ শতাংশ, ভিএএম এলআরবিবিএফ মিউচুয়াল ফান্ড ৩.৭৫ শতাংশ, নর্দার্ন ইন্সুরেন্স ৩.২৫ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম ৩.২৫ শতাংশ, রহিমা ফুড ৩ শতাংশ, ইন্ট্রাকো সিএনজি ২.৭০ শতাংশ, জেএমআই হসপিটাল ২.৬৪ শতাংশ এবং প্রাইম লাইফ ইন্সুরেন্স ২.৫৭ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬