নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৪টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইস্টার্ন হাউজিংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে ইস্টার্ন হাউজিংয়ের ক্লোজিং দর ছিল ৭৯ টাকা ৬০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮৭ টাকা ৫০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৯০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এতে করে ইস্টার্ন হাউজিংয় শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো:অ্যাডভেন্ট ফার্মার ৯.৭১ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৯.৬৮ শতাংশ, প্যাসিফিক ডেনিমস ৮.৮৭ শতাংশ, এপেক্স ফুডস ৮.৭২ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৮.৭২ শতাংশ, এপেক্স স্পিনিংয় ৮.০৯ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয় ৭.৬৩ শতাংশ, ন্যাশনাল টি ৭.৪৮ শতাংশ এবং ইন্দোবাংলা ফার্মা ৭.১০ শতাংশ দর বেড়েছে।