Logo

শেয়ার বিক্রির ঘোষণা সাউথবাংলা ব্যাংকের উদ্যোক্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথবাংলা ব্যাংকের উদ্যোক্তা মাকসুদুর রহমান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা কোম্পানির ২ কোটি ৪ লাখ ৯০ হাজার ৫৮৪টি শেয়ার বিক্রি করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, মাকসুদুর রহমানের কাছে কোম্পানির মোট ২ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার ৭৩৯টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে ২ কোটি ৪ লাখ ৯০ হাজার ৫৮৪টি শেয়ার বিক্রি করবে এই উদ্যোক্তা।

সাউথবাংলা ব্যাংকের এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ব্লক মার্কেটে) উল্লেখিত পরিমাণ শেয়ার ব্রিক্রি করতে পারবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬