Logo

ফয়েল পেপার বক্স উৎপাদন করবে সোনালী পেপার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার বোর্ড মিলস লিমিটেড উৎপাদন লাইন থেকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

গেল দিন দুপুর ৩ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানিটির ৭৫তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিটির নতুন উৎপাদন লাইনটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে কোম্পানিটি বছরে আনুমানিক ২ কোটি ৮০ লাখ পিস অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদন করতে পারবে এবং বছরে এর এর থেকে প্রায় ১৯ কোটি ৬০ লাখ টাকা অতিরিক্ত বিক্রয় রাজস্ব আয় সম্ভব হবে।

তথ্য সূত্র মতে, গেল বছরের মে মাসের ২৪ তারিখে সোনালী পেপারেরবোর্ড সভাঅ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদনের জন্য নতুন মেশিন স্থাপনের মাধ্যমে এই নতুন উৎপাদন লাইনটি স্থাপনের ঘোষণা দেয়। উৎপাদন লাইনে চায়নিজ কোম্পানি জাংজিগাং ফিনিসেস অ্যালুমিনিয়াম ফয়েল কোম্পানি লিমিটেড থেকে আমদানিকৃত মেশিন ব্যবহার করা হয়েছে। নতুন মেশিনে কোম্পানিটি দিনে এক লাখ পিস ফয়েল পেপার উৎপাদন করতে পারবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬