Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

দর বেড়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৩টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে জিবিবি পাওয়ারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে জিবিবি পাওয়ারের ক্লোজিং দর ছিল ২০ টাকা ৬০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২২ টাকা ৬০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯.৭০ শতাংশ বেড়েছে। এতে করে জিবিবি পাওয়ার শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সিমটেক্স ৯.৪৭ শতাংশ, এপেক্স ফুডস ৮.৭৪ শতাংশ, আমান ফিড ৮.৪৩ শতাংশ, ন্যাশনাল টি ৭.৪৮ শতাংশ, ইয়াকিন পলিমার ৭.৪০ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৭.২৭ শতাংশ, শাহজিবাজার পাওয়ার ৭.০১ শতাংশ, গোল্ডেনসন ৬.৩৪ শতাংশ এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ৬ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬