Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

মার্জিন ঋণ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। এদিন কোম্পানিটির ৮৪ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ৬৭ কোটি ২৯ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে ফরচুন সুজ । কোম্পানিটির ৬৩ কোটি ৯৮ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ওরিয়ন ফার্মা, আইপিডিসি ফাইন্যান্স, সোনালী পেপার, ডেল্টা লাইফ, মালেক স্পিনিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬