Logo

নিজস্ব প্রযোজনায় আর সিনেমা বানাব না: অনন্ত জলিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গেল কোরবানির ঈদে মুক্তি পায় চিত্রনায়ক অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন: দ্য ডে’। তারপরই সিনেমাটি নিয়ে দর্শকের মাঝে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

সিনমাটি রিলিজ হওয়ার আগে থেকেই অনন্ত দাবি করে আসছিলেন এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকা। তবে সিনেমাটির ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম জানান এর বাজেট ৪ কোটি টাকা! এদিকে দেশের সব হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি।

সব মিলিয়ে মন ভেঙেছে অনন্ত জলিলের। আর তাই তো প্রযোজনা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অননন্ত বলেন, ‘নিজস্ব প্রযোজনায় আর সিনেমা বানাব না। আমার মনে হয় উনারা (ইন্ডাস্ট্রির অনেকে) আমাকে আলাদাভাবে দেখেন। তারা মনে করেন আমি ইন্ডাস্ট্রির কেউ না। কিন্তু আমি কখনও মনে করিনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬