Logo

সূচকের তেজিভাবে দেড় ঘন্টায় লেনদেন ৬৮৩ কোটি

লেনদেনের শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবেস সূচকের তেজিভাবে দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ৬৮৩ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক বেড়েছে ৩১ পয়েন্ট, ডিএসইএস বা শরীয়াহ সূচক বেড়েছে ৪ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক বেড়েছে ৪ পয়েন্ট।

এছাড়া ডিএসইতে ৩৭৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ৯৩টির এবং দর অপরিবর্তিত ৯০টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক উত্থানে লেনদেন চলছে। এদিন সিএসইতে ১২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬