নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা এ.কে.এম শাহেদ রেজা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা কোম্পানির ৬ লাখ টাকার শেয়ার বিক্রি করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য সূত্র মতে, এ.কে.এম শাহেদ রেজার কাছে কোম্পানিটির মোট ৪ কোটি ৮৩ লাখ ৯৪ হাজার ১২৬টি শেয়ার আছে। এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।