Logo

ক্রেডিট রেটিং সম্পন্ন করল এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, আলফা ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড (আলফা রেটিং) এই রেটিং দিয়েছে। কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-১’।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২১ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২৭ আগস্ট ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬