Logo

প্রধানমন্ত্রীর আহ্বানে কাজে ফিরেছেন চা শ্রমিকরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে অবশেষে কাজে ফিরেছেন মৌলভীবাজারের চা শ্রমিকরা। প্রায় দুই সপ্তাহের বেশি সময় কর্মবিরতির পর আজ বাগানগুলোর শ্রমিকরা সকাল থেকেই কাজে যোগ দেন।

বাগানে বাগানে পাতা উত্তোলনও শুরু করেন তারা। এতে দীর্ঘদিন পর প্রাণ ফিরেছে চা বাগানগুলোতে। ৩০০ টাকা দৈনিক মজুরির দাবিতে গত ৯ আগস্ট থেকে চারদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি ও ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করে আসছিলেন চা শ্রমিকরা।

এমন বাস্তবতায় স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও তা মেনে নেননি সাধারণ চা শ্রমিকেরা। আন্দোলন সফল করতে সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ করতে দেখা যায় তাদের। অবশেষ প্রধানমন্ত্রীর আহ্বানে সকল দাবি মেনে নেয় তারা ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬