Logo

৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আইএফআইসি ব্যাংক

আইএফআইসি ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংকের বোর্ড সভা চতুর্থ নন কনভার্টেবল কুপন বেয়ারিং সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আইএফআইসি ব্যাংক। ডিএসই সূতে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, কোম্পানিটি ব্যাসেল ৩ এর অধীনে টিয়ার-২ মূলধন পূরণের জন্য বন্ড ইস্যু করবে। আইএফআইসি ব্যাংক শেয়ারবাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে বন্ড ইস্যু করতে পারবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬