Logo

এশিয়া কাপের পর্দা উঠবে আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: আসন্ন এশিয়া কাপের আসর অনুষ্টিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্ত দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে আজ থেকে সংযুক্ত আরব আমিরাত পর্দা উঠবে টি-২০ এশিয়া কাপের।

এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসর শুরু হবে আজ শনিবার (২৭ আগস্ট)। ছয় দলের এই টুর্নামেন্টে গ্রুপিং ২ টি গ্রুপ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান আর বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুই গ্রুপ থেকে সেরা দুই দলকে নিয়ে হবে সুপার ফোরের লড়াই। সেখান থেকে সেরা দুই দল যাবে ফাইনালে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি শ্রীলঙ্কা আর আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬