Logo

জাতীয় শোক দিবস উপলক্ষে মার্কেন্টাইল ব্যাংকের বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ কর্মসূচি

বৃক্ষরোপণ কর্মসূচি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর উত্তরায় প্রস্তাবিত মার্কেন্টাইল ব্যাংক জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে গতকাল ২৬ আগস্ট শুক্রবার বৃক্ষরোপণ ও খাদ্য সহায়তা কর্মসূচি পালন করেছে।

ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি প্রধান অতিথি হিসেবে এসব কর্মসূচি উদ্বোধন করেন। এসময় বক্তব্য দেন ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডিবৃন্দ আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম ও মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল পিএইচডি, এসইভিপিবৃন্দ- অসীম কুমার সাহা, শাহ মোঃ সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনী, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সিইও কে. এম. কুতুব উদ্দিন রোমেল ও এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও মোহাম্মদ সমির উদ্দিন সিএফএ সহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬