Logo

গেল সপ্তাহে দর বেড়েছে যেসব কোম্পানির

সূচকের বড় উত্থানে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯১টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। গেল সপ্তাহে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো সপ্তাহের শুরুতে কর্মদিবসে ওরিয়ন ইনফিউশনের ক্লোজিং দর ছিল ১৪৫ টাকা ৮০ পয়সা। সপ্তাহের শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২২০ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৭৪ টাকা ২০ পয়সা বা ৫০ শতাংশ বড়েছে। এতে করে ওরিয়ন ইনফিউশন শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো:মেট্রো স্পিনিংয় ৫০.৩৯ শতাংশ, পেপার প্রসেসিংয় ৩১.৫৯ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ২৮.৫৭ শতাংশ, মনোস্পুল পেপার ২৫.৪৯ শতাংশ, আরএসআরএম স্টিল ২৪.১২ শতাংশ, সামিট এলায়েন্স পোর্ট ২৩.৬৫ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স ২৩.১০ শতাংশ, এপেক্স ফুডস ২২.৩৩ শতাংশ, এবং ফারইস্ট নিটিংয় ২২.৩৩ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬