Logo

শুরু হয়েছে ‘ইস্টার্ন ইউনিভার্সিটি বিজনেস চ্যালেঞ্জ – সিজন ৩’

ইস্টার্ন ইউনিভার্সিটি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী জমকালো প্রতিযোগিতা ‘ইস্টার্ন ইউনিভার্সিটি বিজনেস চ্যালেঞ্জ – সিজন ৩’ শুরু হয়েছে। এই বছর আয়োজনটি তিনটি রাউন্ডে বিভক্ত করা হয়েছে। প্রথম রাউন্ড (কোয়ালিফাইং রাউন্ড) হবে এমসিকিউ যেখাণে অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যেমেই অংশগ্রহণের সুযোগ থাকছে। এম সি কিউ এবং ছোট প্রশ্ন উত্তরের মাধ্যেমে ২য় রাউন্ড ও চূড়ান্ত রাউন্ডটি অনুষ্ঠিত হবে সবুজেঘেরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে। এই আয়োজনে সহযোগী হিসেবে যুক্ত আছে অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর প্ল্যাটফর্ম ‘গো উইথ আশরাফুল আলম’।

ইস্টার্ন ইউনিভার্সিটি ব্যবসায় প্রশাসন অনুষদের তত্ববধানে এবারের প্রতিযোগিতার সিলেবাস হচ্ছে কলেজে পর্যায়ের প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স ও সমসাময়িক ব্যবসায়িক বিষয়াবলী। প্রথম রাউন্ডের শেষ তারিখ ৩১ শে অগাস্ট এবং ২য় রাউন্ড ও চূড়ান্ত রাউন্ড হবে ৭ সেপ্টেম্বর।

প্রতিযোগিতা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ডঃ আব্বাস আলী খাঁন বলেন ‘এইচএসসি স্তরের শিক্ষার্থীদের জন্য  জ্ঞান বৃদ্ধি , নতুন পরিবেশে কাজ করার দক্ষতা, চ্যালেঞ্জ মোকাবেলার দক্ষতা এবং জিনিসগুলিকে ভিন্নভাবে দেখার বিশ্লেষণী ক্ষমতা প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা যাতে করে তাদের মেধার বিকাশ ঘটে।

প্রসঙ্গত, সেরা বিজয়ী দশ হাজার টাকা, প্রথম রানার আপ আট হাজার ও ২য় রানার আপ ছয় হাজার টাকা। এছাড়াও উল্লেখযোগ্য নগদ পুরস্কারের পাশাপাশি চুড়ান্ত রাউন্ডে অংশগ্রহণকারীদের মেডেল ও ক্রেস্ট দেওয়া হবে এবং অন্যান্য অংশগ্রহকারীদের জন্য থাকছে আকর্ষনীয় পুরষ্কার ও সার্টিফিকেট।

উল্লেখ্য, দেশব্যপী এই প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত আছে দৈনিক যুগান্তর, দেশ সমাচার, দ্যা বিজনেস স্টান্ডার্ড এবং রেডিও টুডে। আয়োজনটি ইস্টার্ন ইউনিভার্সিটি ব্যবসায় প্রশাসন অনুষদের তত্ববধানে অনুষ্ঠিত হচ্ছে যেখানে সহযোগী হিসেবে যুক্ত আছে ভ্রমণ ও পরিবেশ অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর প্ল্যাটফর্ম ‘গো উইথ আশরাফুল আলম’। অনলাইনে অংশগ্রহন করতে ভিজিট করতে হবে গুগল ফর্ম লিংকঃ https://forms.gle/sKUotbxW1yLdTrBY7

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬