Logo

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ও বিশেষ দোয়ার অনুষ্ঠান করেছে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২৫ আগষ্ট ২০২২) প্রতিষ্ঠানটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম. এ. মান্নান, এমপি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আব্দুল হাকিম।

আলোচনা অনুষ্ঠান ও বিশেষ দোয়ায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ। পরিশেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং বাংলাদেশের সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬