Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

share bazar4
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৪টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ক্লোজিং দর ছিল ৪৫ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৯ টাকা ৫০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এতে করে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ওরিয়ন ইনফিউশন ১০ শতাংশ, ডেলটা লাইফ ইন্সুরেন্স ৯.৯৮ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্স ৯.৯৮ শতাংশ, জিকিউ বলপেন ৯.৯৭ শতাংশ, ইস্টার্ন হাউজিংয় ৯.৯৩ শতাংশ, হাক্কানী পাল্প ৯.৯২ শতাংশ, মেট্রো স্পিনিংয় ৯.৯১ শতাংশ, আরএসআরএম স্টিল ৯.৮৯ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ৯.৬৭ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬