Logo

২৪ ঘণ্টাই খোলা থাকবে ফার্মেসি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যমন্ত্রী
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: রাত ১২টার পর ওষুধ বিক্রি বন্ধ বা হাসপাতালের সময়সীমা কমানোর কোনো নির্দেশনা দেওয়া হয়নি, ফার্মেসি ২৪ ঘণ্টাই খোলা থাকবে,বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে হাসপাতাল বিষয়ক এক সভা শেষে সাংবাদিক দের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি আরও বলেন, সিটি করপোরেশন যদি এটা (রাত ১২টার পর বন্ধ) বলে থাকে, তাহলে তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করা হবে। এই সিদ্ধান্ত তারা আলোচনা করে নেয়নি।

জাহিদ মালেক বলেন, করোনা বুঝিয়ে দিয়ে গেছে স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আসন সংখ্যা বাড়ানো হবে।’
তিনি আরও বলেন, ‘গবেষণায় গুরুত্ব দেওয়া হচ্ছে। এর জন্য ১০০ কোটি টাকা বাজেটে ধরা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬