Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে ওরিয়ন ফার্মা। এদিন কোম্পানিটির ১০৭ কোটি ৭৫ লাখ ৯২ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফরচুন সুজ । কোম্পানিটির ১০৭ কোটি ৬০ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড । কোম্পানিটির ৯৭ কোটি ২৬ লাখ ২৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: আইপিডিসি ফাইন্যান্স, ডেল্টা লাইফ, ইস্টার্ন হাউজিং, লাফার্জহোলসিম, সামিট এলায়েন্স পোর্ট, মালেক স্পিনিং এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬