নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেড ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য সূত্র মতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে এদিন বিও হিসাবে পাঠিয়েছে। ওয়ান ব্যাংক ৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর পুরোটাই বোনাস।