Logo

চলছে বাম জোটের হরতাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল চলছে। আর এই হরতালের সমর্থনে পল্টন মোড়ে উদীচী শিল্পীগোষ্ঠী ঢোল-তবলা নিয়ে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ নিয়ে গান শুরু করেন।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পল্টন মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।
এদিকে পল্টন মোড়ে বাম জোটের নেতাকর্মীরা অবস্থান নিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল কিছুটা বন্ধ রেখেছেন। তবে রিকশা-ভ্যানসহ জরুরি প্রয়োজনীয় যানবাহনগুলো ছেড়ে দিচ্ছেন। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাম গণতান্ত্রিক জোটের এ হরতাল চলবে। হরতালে বিএনপিসহ বাম দলগুলো নৈতিক সমর্থন দিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬