Logo

চাকরিচ্যুতির ভয় ও বদলি আতঙ্কে ডেল্টা লাইফের কর্মকর্তারা

ডেল্টা লাইফ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বোর্ড সভা গঠনের সমঝোতা চুক্তি অনুমোদন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই আদেশের পরম মঙ্গলবার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড গঠন হওয়ার পূর্বে সাসপেন্ডেড হওয়া বোর্ডের মেম্বার জেয়াদ রহমান ও আদিবা রহমানের নিদের্শে কোম্পানিটির উর্ধ্বতন কর্মকর্তা ডিএমডি মঞ্জুর মাওলা ও সিএফও ফরহাদ উদ্দিন সহ ১০ জনের গাড়ি নিয়ে যায়। ফলে হঠাৎ গাড়ি নেওয়ার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ডেল্টা লাইফের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে।

তবে হঠাৎ করে গাড়ি নেওয়া বীমা আইনে বহির্ভূত বলে মনে করছেন খোদ প্রতিষ্ঠানটি কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া হঠাৎ করে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৫০ কর্মকর্তা ও কর্মচারীদের চাকরিচ্যুতির করার একটি গোপন তালিকা তৈরী করা হয়েছে বলে জানা গেছে। চাকরীচ্যূতির তালিকায় থাকা কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছিুক কয়েকজন এ প্রতিবেদককে এ বিষয় নিশ্চিত করেছেন। অপরদিকে কতক কর্মকর্তা ও কর্মচারীকে বদলী করা হবে বলে ডেল্টা লাইফ ইন্সৃুরেন্সের আরেকটি সূত্র জানিয়েছে।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের আইনজীবি ব্যারিস্টার কারিশমা জাহান জাহান, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ গঠনের সমঝোতা চুক্তি অনুমোদন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে ডেল্টা লাইফের প্রশাসক প্রত্যাহার করে নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব নেয়ার ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা থাকল না। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক, বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এম এনায়েতুর রহিমের বেঞ্চ শুনানি শেষে সোমবার এই অনুমোদন দেন।

শুনানিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র পক্ষে অংশ নেন ব্যারিস্টার খান মো. শামিম আজিজ এবং ব্যারিস্টার রিমি নাহরিন। অন্যদিকে ডেল্টা লাইফের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার তানজিবুল আলম, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান এবং ব্যারিস্টার কারিশমা জাহান। গত ২৪ জুলাই ২০২২ তারিখে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে সমঝোতার মধ্য দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠকে নতুন পরিচালনা পর্ষদ গঠনসহ কোম্পানি পরিচালনায় ১০টি সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ সাসপেন্ড করে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। কর্তৃপক্ষের সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক নিয়োগ দেয়া হয়। পরে গত দেড় বছরে তিন দফায় প্রশাসক পরিবর্তন করা হয়। বর্তমানে প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন আইডিআরএ’র সাবেক সদস্য কুদ্দুস খান।

ডেল্টা লাইফের নতুন পরিচালনা পর্ষদে থাকছেন যারা: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. জুনায়েদ শফিক, পরিচালক সুরাইয়া রহমান (তিনি সাসপেন্ডেড পরিচালনা পর্ষদে ছিলেন), পরিচালক আদিবা রহমান (কোম্পানির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা), পরিচালক জেয়াদ রহমান (তিনি সাসপেন্ডেড পরিচালনা পর্ষদে ছিলেন), পরিচালক সাকিব আজিজ চৌধুরী এবং পরিচালক চাকলাদার রেজানুল আলম।

ডেল্টা লাইফ পরিচালনায় নেয়া ১০ সিদ্ধান্ত: কোম্পানিটি পরিচালনায় নেয়া সিদ্ধান্তগুলো হলো গত ২৪ জুলাই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক কোম্পানির নতুন পরিচালনা পর্ষদ বিদ্যমান সব আইন পরিপালনপূর্বক সকল কার্যক্রম পরিচালনা করা হবে; কোম্পানির আর্থিক বিবরণী সম্পর্কিত তথ্যাদি উদঘাটনে নতুন করে অডিট ফার্মের মাধ্যমে কার্যক্রম সম্পাদন করা যাবে।

ইতোপূর্বে নিরীক্ষণকৃত নিয়মাবলী শুনানি সাপেক্ষে নিষ্পত্তি করা হবে; এক বছরে ব্যবসায়িক কৌশলপত্র প্রদান করা হবে এবং তার অগ্রগতি প্রতি এক মাস অন্তর অন্তর কর্তৃপক্ষের নিকট দাখিল করা হবে; অতিদ্রুত বীমা আইন ও অন্যান্য আরোপিত বিধি-নিষেধ পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে একজন দক্ষ ও গ্রহণযোগ্য মুখ নিবাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ করা হবে।

পূর্বে যদি কোনো অনিয়ম চিহ্নিত হয়ে থাকে তার কোনো পুনরাবৃত্তি যাতে না ঘটে সে মতে ব্যবস্থা গ্রহণ করা হবে; কর্তৃপক্ষ কর্তৃক পূর্বের জরিমানা আইন অনুযায়ী বিবেচিত হবে; পরিচালনা পর্ষদে আগামী ৩০ জুন ২০২৩ পর্যন্ত পর্যবেক্ষক হিসেবে মন্ত্রণালয়ের একজন উপযুক্ত প্রতিনিধি (যুগ্নসচিবের নিম্নে নয়) অন্তর্ভুক্ত থাকবেন।এছাড়াও চলমান মামলাসমূহ আগামী ৩১ আগস্ট ২০২২ তারিখের মধ্যে প্রত্যাহার করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেই সাথে কর্তৃপক্ষের মামলাসমূহ নিষ্পত্তির বিষয়ে সহায়তা করা হবে এবং এ সংক্রান্ত প্রতিবেদন প্রতি মাসে কর্তৃপক্ষের নিকট দাখিল করা হবে এবং পারস্পারিক সমঝোতায় গঠিত নতুন পরিচালনা পর্ষদ আগামী বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬