Logo

দর কমেছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৫টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জুট স্পিনার্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে জুট স্পিনার্সের ক্লোজিং দর ছিল ১৯০ টাকা ৭০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৭২ টাকা ২০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ২০ পয়সা বা ৯.৭০ কমেছে। এতে করে জুট স্পিনার্স শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সমতা লেদার ৫ শতাংশ, আইসিবিএএমসিএল-২য় মিউচুয়াল ফান্ড ৪.৩৪ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স ৪.৩৪ শতাংশ, লিবরা ইনফিউশন ৪.০২ শতাংশ, একমি পেস্টিসাইড৩.৮৯ শতাংশ, বিআইএফসি ৩.৮৪ শতাংশ, কে এন্ড কিউয় ৩.৫১ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৩.৪৮ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৩.৪৪ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬