নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে ওরিয়ন ফার্মা। এদিন কোম্পানিটির ৭৭ কোটি ২০ লাখ ১০ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৪৮ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৩৭ কোটি ৪৩ লাখ ৭২ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: ম্যাকসন্স স্পিনিং, মেট্রো স্পিনিং ওরিয়ন ইনফিউশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সামিট এলায়েন্স পোর্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং সাবমেরিন ক্যাবলস।