নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন জায়গার ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত ও হাসপাতালের পাশে দোকান রাত ২টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার (২৪ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
গেল ২২ আগস্ট বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কোন ধরনের প্রতিষ্ঠান কতক্ষণ খোলা রাখা যাবে, তা নির্ধারণ করে ডিএসসিসি। প্রতিষ্ঠানের ধরনভেদে সময়সূচি নির্ধারণ করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা উল্লেখ করে ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।