Logo

ফের সূচকের উল্টো দৌড় শেয়ারবাজারে

সর্বনিম্ন অবস্থানে ডিএসইএক্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ফের মূল্য সূচকের উল্টো দৌড়ে শেয়ারবাজারে লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। বেলা সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে ৩০৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৬ পয়েন্টে। অন্য দুই সূকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৫৯ পয়েন্টে।

এছাড়া ডিএসইতে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২টির

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬