নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: পপুলার লাইফ ইন্সুরেন্স এবং সোনারবাংলা ইন্সুরেন্স। রেকর্ড ডেটের পর আগামী (২৮ আগস্ট) কোম্পানি ২টি আগের নিয়মে শেয়ার লেনদেনে ফিরবে।