Logo

নতুন সময়সূচিতে কর্মকর্তারা-কর্মচারীদের অফিস শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা নতুন সময়সূচিতে অফিস শুরু করেছেন ।

আজ বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলবে। তবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে আর্থিক প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে বেসরকারি অফিসগুলো আগের নিয়মেই চলছে।

সরকারি অফিসগুলো ঘুরে দেখা গেছে— নতুন নিয়ম মেনেই সকাল ৮টায় অফিসে এসেছেন কর্মকর্তা-কর্মচারী। মন্ত্রণালয়গুলোতে উপস্থিতিও ছিল ভালো।

অন্যদিকে, সকালে অফিসে এসে কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করলেও অনেকেই কিছুটা সমস্যার কথা বলছেন। তবে, ধীরে ধীরে মানিয়ে নেওয়া যাবে বলেও মনে করছেন তারা। এর আগে সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্তের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন ও বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা জারি করা হয়েছে।

স্বাভাবিক সময়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হতো ৬টা পর্যন্ত।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬