Logo

ইউক্রেন যুদ্ধের পর শেয়ারবাজারে সর্বোচ্চ লেনদেন

লেনদেনের শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ইউক্রেন যুদ্ধের পর শেয়ারবাজারে মূল্য সূচকের উত্থান  সর্বোচ্চ উত্থানে লেনদেনে নতুন স্বপ্ন। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ১ হাজার ৪৮৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল কর্মদিবস থেকে ৯ কোটি ৮৭ লাখ টাকা বেশি। এর আগের দিন ডিএসইতে ১ হাজার ৪৭৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৬৫ পয়েন্টে।

এছাড়া ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৬৫ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৪৩ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬