Logo

পানি বন্টনে বৈঠক ঢাকা-নয়াদিল্লির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: আগামী ( ২৫ আগস্ট) বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার দিল্লিতে দুই দেশের পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও যৌথ নদী কমিশনের কর্মকর্তা পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র জানায়, জেআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা নদীর পানি বণ্টন বিষয়ে জোর দেওয়া হবে। এ ছাড়া ২০২৬ সালে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে এ নদীর পানি বণ্টন ইস্যুটি প্রাধান্য পাবে। পাশাপাশি কুশিয়ারা, ফেনী, মুন, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা, দুধকুমার নদ নিয়ে আলোচনা করা হবে। বৈঠকে নদীতীর ব্যবস্থাপনা, বন্যার আগাম তথ্যসহ নদী সংক্রান্ত সব বিষয়েই আলোচনা হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬