Logo

একীভূত হচ্ছে শেফার্ড টেক্সটাইল-শেফার্ড ইন্ডাস্ট্রিজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা শেফার্ড টেক্সটাইল (বিডি) লিমিটেডের সাথে একীভূতকরণের সিদ্ধান্ত অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, শেফার্ড টেক্সটাইল শেফার্ড ইন্ডাস্ট্রিজের সিস্টার কোম্পানি। কোম্পানি দুইটি একীভুতকরণের পর শেফার্ড টেক্সটাইল নামে ব্যবসা পরিচালনা করবে।

কোম্পানি দুইটির একীভুতকরণের জন্য ব্যাংক, অন্যান্য ক্রেডিটরস, শেয়ারহোর্ডার এবং অন্য স্টেকহোল্ডারদের অনুমতির প্রয়োজন হবে। সুপ্রিম কোর্টের উচ্চ আদালত থেকে কোম্পানি দুইটির একীভূতকরণের জন্য অনুমতি লাগবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬