Logo

সন্ধায় দেশ ছাড়বে টাইগাররা

বাংলাদেশ ক্রিকেট দল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: এশিয়া কাপে অংশগ্রহন করতে আজ সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। আগামী ২৭ আগস্ট থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে মাঠে গড়াবে মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই আসর। আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়ার আগের দিন অবশ্য দলে কিছু পরিবর্তন এসেছে।

এশিয়া কাপের জন্য ঘোষিত ১৭ সদস্যের দলে থাকা দুই ক্রিকেটার হাসান মাহমুদ এবং নুরু হাসান সোহান শেষ মুহূর্তে চোটের জন্য দল থেকে ছিটকে গেছেন। কয়েকদিন আগে অনুশীলনে গোড়ালিতে চোট পাওয়ায় এশিয়া কাপে খেলা হচ্ছে সম্ভাবনাময় পেসার হাসান মাহমুদের।

এশিয়া কাপের বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক) এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নাঈম শেখ এবং তাসকিন আহমেদ।

 

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬