Logo

ইভিএমে ভোট গ্রহন কয়টি আসনে, সিদ্ধান্ত আজ

বদলির নির্দেশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে আজ মঙ্গলবার (২৩ আগস্ট)। একই সঙ্গে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের বিষয়েও সিদ্ধান্ত হতে পারে।

তবে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের সিদ্ধান্ত হলে তফসিল আগামী মাসের প্রথম সপ্তাহে হতে পারে বলে জানায় নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা। বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বিষয়গুলো নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬