Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

share up
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিডেট। এদিন কোম্পানিটির ১২৬ কোটি ৮ লাখ ৪৮ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ৫০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ। কোম্পানিটির ৪৪ কোটি ২৭ লাখ ৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: লাফার্জ হোলসিম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অলিম্পিক, মেট্রো স্পিনিং, মালেক স্পিনিং, সাইফ পাওয়ারটেক এবং তিতাস গ্যাস।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬