Logo

আইসিআরআরএস নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের কর্মশালা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ‘Internal Credit Risk Rating System (ICRRS) for Banks’ শীর্ষক
কর্মশালা সম্পন্ন হয়।

ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশন এবং ঢাকা অঞ্চলের বিভিন্ন শাখায় কর্মরত ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হাসনে আলম কোর্সের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি, বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত ICRRS-এর গুরুত্ব তুলে ধরে প্রশিক্ষণার্থীদের ICRRS-এর গাইডলাইন্স সম্পর্কে বিস্তারিত জানার তাগিদ দেন। কর্মশালায় সেশন পরিচালনা করেন বিআইবিএম-এর প্রফেসর মোঃ নেহাল আহমেদ ও ড. মোঃ মোহাব্বত হোসেন। এসময় মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬