Logo

দলে যুক্ত হলেন আরও ৩ ক্রিকেটার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: আসন্ন এশিয়া কাপে টাইগারদের দলে যুক্ত হচ্ছে ওপেনার নাঈম শেখ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তথ্যসূত্রে জানা গেছে। এছাড়া এশিয়া কাপের দলে যুক্ত হতে পারেন পেসার শরিফুল ইসলাম ও বাঁহাতি পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী।

আজ (২২ আগস্ট), সোমবার বৈঠকে বসেছেন নির্বাচক কমিটি। বৈঠক শেষে এশিয়া কাপের দল বড় করার বিষয়টি জানিয়ে দেওয়া হবে। ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ দলের হয়ে সফরে ভালো করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলে থাকা মৃত্যুঞ্জয় চৌধুরী। পেসার হাসান মাহমুদ অনুশীলনে ইনজুরিতে পড়ায় তাকে ও শরিফুলকে এশিয়া কাপের দলে যুক্ত করা হতে পারে।

অপরদিকে এশিয়া কাপের দলে নেই বিকল্প কোন ওপেনার। এজন্য এনামুল হক বিজয় ও পারভেজ ইমনের সঙ্গে নাঈম শেখকে দলে রাখার সিদ্ধান্ত হয়েছে। সোমবার নাঈম, মৃত্যুঞ্জয় ও সাব্বির রহমানদের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফেরার কথা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬