Logo

ডিএসইর শোকজের কবলে ইউনিয়ন ক্যাপিটাল

ইউনিয়ন ক্যাপিটাল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড অস্বাভাবিক শেয়ার দর বাড়ায় ডিএসইর শোকজের কবলে পড়েছে। তবে অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, সম্প্রতি ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষনে দেখা যায়, ডিএসইতে গেল ২৪ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ৭ টাকা ৫০ পয়সা। ২১ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬