Logo

জনপ্রিয়তা নির্বাচনেই প্রমাণ হবে: ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জনপ্রিয়তা কার বেশি তা সামনের জাতীয় নির্বাচনে প্রমাণ হবে। আজ রোববার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সভায় এ কথা বলেন তিনি।

২১ আগস্ট গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে এ সভা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৭৫ এর পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় নেতা। বিএনপি নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, আপনারা সমাবেশ করেন মানুষ সাড়া দেয় না কেন? এর কারণ শেখ হাসিনার জনপ্রিয়তা।

২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার কথা স্মরণ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, সেদিন ৫০০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। আজকে অনেকেই এখানে এসেছেন। সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরও অনেকেই এখানে এসেছেন। বঙ্গবন্ধু কন্যা তাদের খোঁজ-খবর রেখেছেন। তিনি তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গ্রেনেড হামলার প্রধান লক্ষ্য ছিলেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তিনি (শেখ হাসিনা) না থাকলে আজকে কী হতো বাংলাদেশের। কোথায় হতো পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬