Logo

আশ্রয় কেন্দ্রে মিললো নারীর লাশ, স্বামী পলাতক

মাটিচাপা লাশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নুর উদ্দিন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রায়পুরে হাজিমারা আশ্রয় কেন্দ্রর এক কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করে হাজিমারা পুলিশ ফাঁড়ি।

শনিবার ( ২০ আগষ্ট ) সকাল ৯ টার দিকে উপজেলার ৮নং চরবংশী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরকাছিয়া হাজিমারা আশ্রয়ন প্রকল্পের এক কক্ষ থেকে এ অর্ধগলিত আসমা বেগম (৩০) নামে এক মহিলার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ আগষ্ট আসমা বেগম ও তার স্বামী খোকন গাজীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে বিবাদ হয়। ঝগড়া বিবাদের পর আসমা বেগমকে ঘরের ভিতরে রেখে বাহির থেকে তালা দিয়ে বের হয়ে যায়। আজ শনিবার কক্ষের ভিতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীরা পুলিশকে খবর দেয়। তবে তার স্বামী পলাতক বলে জানা যায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া জানান, আমরা খবর পেয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তার স্বামীকে গ্রেফতাওরের চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬