Logo

গুচ্ছের ’বাণিজ্য বিভাগ’ ইউনিটের পরীক্ষা আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: গুচ্ছভুক্ত২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে বাণিজ্য বিভাগ (‌‘সি’ ইউনিট) শিক্ষার্থীদের ভর্তির পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে।

‘সি’ইউনিটের প্রায় তিন হাজার ৭০টি আসনের বিপরীতে ৪২ হাজার ১১০ জন পরীক্ষার্থী আবেদন করেছেন । প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৪ জন ভর্তিচ্ছু। এরমধ্যে ঢাকার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় বসবেন ১৮ হাজার ২৫ জন শিক্ষার্থী।

আজ শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের অধীনে এ পরীক্ষা নেওয়া হবে। ভর্তি কমিটি সূ্ত্রে এ তথ্য জানানো হয়।

গুচ্ছের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নাছিম আখতার বলেন, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী ৪২ হাজার ১১০ জন। ১৯টি বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ২৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুমিল্লা, রাঙামাটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি করে উপকেন্দ্র রয়েছে। ওয়েবসাইটে আসন-বিন্যাস প্রকাশিত হয়েছে।’

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬