Logo

দর কমেছে যেসব কোম্পানির

পতন থামছেই না
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩২টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে তমিজউদ্দিন টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে তমিজউদ্দিন টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ২০৭ টাকা ৭০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৯৮ টাকা ৩০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪.৫২ শতাংশ কমেছে। এতে করে তমিজউদ্দিন টেক্সটাইল শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: প্রিমিয়ার লিজিংয়ের ৩.৭০ শতাংশ, পপুলার লাইফ-১ম মিউচুয়াল ফান্ডের ৩.৫৭ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৩.২৩ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৩.১৭ শতাংশ, ফাস ফাইন্যান্স ৩.১২ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ৩.০৭ শতাংশ, ইন্ট্রাকো সিএনজ ২.৮২ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয় ২.৮১ শতাংশ এবং কপারটেক ২.৮১ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬