Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

সূচকের বড় উত্থানে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৬টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আনলিমা ইয়ার্নের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে আনলিমা ইয়ার্নের ক্লোজিং দর ছিল ৩৭ টাকা ৭০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪১ টাকা ৪০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮১ শতাংশ বড়েছে। এতে করে আনলিমা ইয়ার্ন শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সানলাইফ ইন্সুরেন্সের ৬.৭৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫.৭৪ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৫.৪৭ শতাংশ, সমরিতা হাসপাতালের ৫.২২ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স ৫.১১ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট ৫.০৯ শতাংশ, লাফার্জ হোলসিম ৪.৯৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্স ৪.৯০ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬