নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রভাতি ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য সূত্র মতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সমাপ্ত হিসাব বছরে প্রভাতি ইন্স্যুরেন্স ২৬ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ১৬ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস।