Logo

সরকার সহজে ক্ষমতা ছাড়বে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসমাবেশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে। সরকার সহজে ক্ষমতা ছাড়বে না; এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে এ মন্তব্য করেন। তিনি বলেন, এই সরকারের পাশে জনগণ নেই। সরকার পদত্যাগ করে ও সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন করতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। যার কোনো ভিত্তি নেই। সে সময় তিনি খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান। এছাড়া গুম-খুন নিয়ে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান বিএনপির এই নেতা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬