Logo

মুরগির দাম এক লাফে বেড়েছে ৮০ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ১০ নভেম্বর, ২০২৬

ব্রয়লার ও সোনালি জাতের মুরগির দাম এক লাফে কেজিতে ৭০ থেকে ৮০ টাকা বেড়েছে। আকস্মিক মূল্যবৃদ্ধি ও সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

কয়েকদিন আগেও দেশের বিভিন্ন বাজারে ১৩০ থেকে ১৪০ টাকা কেজিতে মিলতো ব্রয়লার। এখন তা হয়েছে প্রায় ২০০। হঠাৎ মুরগির মাংসের দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। বাজারেও দেখা দিয়েছে মুরগির সংকট। পারিবারিক অনুষ্ঠানসহ নিত্য খাবার নিয়ে বিড়ম্বনা বেড়েছে সাধারণ মানুষের।

পাইকাররা বলছেন, খামারিরা মুরগি উৎপাদন কমিয়ে দিয়েছেন। এতে সংকটে পড়েছেন তারাও। তবে খামারিদের দাবি, পোল্ট্রি ফিড ও ওষুধের দাম বাড়ার প্রভাব পড়েছে দামে। লোডশেডিংয়ের কারণেও ব্যয় বেড়েছে বলে অভিযোগ করছেন খামারিরা। সবমিলিয়ে দিনদিন চরম অস্থির হয়ে উঠেছে পোল্ট্রি শিল্প।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬