Logo

এবার আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগের সুযোগ বাড়ল

আর্থিক প্রতিষ্ঠান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ সীমা (এক্সপোজার লিমিট) গণনার পদ্ধতি ক্রয়মূল্যে করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ রোববার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের ধারণকৃত পুঁজিবাজারে তালিকাভুক্ত সব ধরনের শেয়ার, ডিভেঞ্চার, কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট এবং পুঁজিবাজারের অন্যান্য নিদর্শনপত্রে ‘বাজারমূল্যে’ এর পরিবর্তে ‘ক্রয়মূল্যে’ বিবেচনা করতে হবে।

উক্ত সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। ব্যাংক-কোম্পানি আইন ১৯৯৩ এর ধারা ১৮ (ছ) পদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হলো।

গত ৪ আগস্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের বিনিয়োগ সীমা (এক্সপোজার লিমিট) গণনার পদ্ধতি বাজার মূল্যের পরিবর্তে ক্রয়মূল্যে করার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬