Logo

“আইএইচসি কাউন্সিল অব জিয়া হল” এর নতুন কমিটি গঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬

“আইএইচসি কাউন্সিল অব জিয়া হল” নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আতিকুল্লাহ রকি ও সাধারণ সম্পাদক হলেন মোঃ তোফায়েল আহমেদ।

মোঃ আতিকুল্লাহ রকি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। আর তোফায়েল আহমেদ একই ডিপার্টমেন্টের ৩য় বর্ষের এবং জিয়া হলের আবাসিক শিক্ষার্থী।

গেল বৃহস্পতিবার এ কমিটি ঘোষণা করা হয়। সেখানে সামগ্রিক বিবেচনা ও যাচাই-বাছাইয়ের পর সদ্য সাবেক সভাপতি ও উপদেষ্টামণ্ডলি এ কমিটি ঘোষণা করে।

কাউন্সিলের সাবেক সভাপতি জনাব জাহেরুল ইসলাম বলেন, “নতুন কমিটির সবাই নতুন উদ্যোমে সংগঠনটিকে এক্টিভ করবে এটাই প্রত্যাশা”।

উপদেষ্টা জনাব আব্দুল্লাহ আল রাসেল বলেন,” নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আতিক এবং তোফায়েল সহ সংগঠনের সবাই সক্রিয়ভাবে কাজ করে সংগঠনকে নতুন মাত্রায় নিয়ে যাবে এমনটিই আমরা চাই”। এছাড়া উপদেষ্টা মণ্ডলীর সবাই নতুন কমিটির সাফল্য কামনা করেন।

নতুন নির্বাচিত সভাপতি আতিকুল্লাহ রকি বলেন,” আমাকে আইএইচসি কাউন্সিলের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি কাউন্সিল, কাউন্সিলের সভপতি ও উপদেষ্টা মণ্ডলীর নিকট কৃতজ্ঞ। আমি সততা,নিষ্ঠা ও একনিষ্ঠতার সাথে আমার দায়িত্ব পালন করবো। ”

নতুন সাধারণত সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, “আইএইচসি কাউন্সিল আমাদের ভালোবাসার সংগঠন, আমাকে দায়িত্ব দেয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ এবং আমি আমার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬