Logo

বার্তা বাজারের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নুরউদ্দিন জাবেদ, লক্ষ্মীপুর: জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘বার্তা বাজারের’ দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুরে কেক কেটে উদযাপন করা হয়েছে। গেল দিন বিকেল সাড়ে ৫ টার সময় এ উপলক্ষে লক্ষ্মীপুর সদরের দালাল বাজার খোয়া সাগর দিঘীর পাড়ে শিল্পাঙ্গনে কেক কেটে অনাড়ম্বর অনুষ্ঠান হয়।

আলোচনা সভায় যুগান্তর সাংবাদিক ও রায়পুর প্রেস ক্লাবের সহ-সভাপতি তাবারক হোসেন আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহন করেন বার্তা বাজারের লক্ষ্মীপুর-২ (সদর ও রায়পুর) প্রতিনিধি ওসমান গণি, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেল।

এসময় বক্তারা বার্তা বাজারের উত্তোরত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বলেন, ‘সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বার্তা বাজার বড় ভূমিকা রেখে চলেছে। সরকারের চলমান মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে সহায়কের ভূমিকা পালন করছে জনপ্রিয় এই মাল্টিমিডিয়া নিউজ পোর্টালটি।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ইনফো বাংলার লক্ষ্মীপুর প্রতিনিধি জয়নাল আবেদীন, দেশ সমাচারের লক্ষ্মীপুর প্রতিনিধি নুরউদ্দিন জাবেদ, আজকের সংবাদ প্রতিনিধি, মেহেদী হাসান মাসুম, বার্তা পোস্টের প্রতিনিধি ফয়সাল মাহমুদ, নাট্য অভিনেতা মোহাম্মদ আলী লিটন প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৩ আগস্ট সময়ের প্রতিধ্বনি স্লোগানে শুরু হয় বার্তা বাজারের পথচলা। ২০২০ সালের ৩১ জুলাই সরকারি নিবন্ধনের অনুমতি পায় শীর্ষস্থানীয় এই নিউজ পোর্টালটি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬