Logo

ডিভিডেন্ড ঘোষণা সিএপিএম আবিবিএল মিউচ্যুয়াল ফান্ড

মিউচ্যুয়াল ফান্ড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিএপিএম আবিবিএল মিউচ্যুয়াল ফান্ড ইউনিট হোল্ডারদের জন্য ৮ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। গেল বৃহস্পতিবার ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়। সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ৮৪ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখের মার্কেট প্রাইস অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১২ টাকা ৩৯ পয়সা। ফান্ডটির ডিভিডেন্ড প্রাপ্তির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ সেপ্টেম্বর ২০২২।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬